ঢাকাTuesday , 24 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিম্নমানের ইট দিয়ে রাস্তার উন্নয়ন কাজে ক্ষুব্ধ এলাকাবাসী

Link Copied!

জয়পুরহাটে ক্ষেতলাল মাহমুদপুর ইউনিয়ন রাস্তা নির্মাণের কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর তোপের মুখে কিছু ইট সরিয়ে নেওয়া হয়। ক্ষেতলাল উপজেলার মনে বাজার হইতে লালগড় এলাকায় এ ঘটনা ঘটে। ২৩ ডিসেম্বর সোমবার দুপুরে ঘটনাস্থলে গেলে এলাকাবাসী অভিযোগ করে বলেন, এখানে ২ ও ৩ নম্বর এবং সবচেয়ে নিম্নমানের ইট দিয়ে মেরামতের কাজ হচ্ছে। বিষয়টি নিয়ে ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারকে জানানো হলে তারা কোনো পদক্ষেপ নেয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জয়পুরহাট অফিস সূত্রে জানা গেছে, জিওবি প্রকল্পের আওতায় ক্ষেতলাল উপজেলার চৌমুহনী থেকে লালাগড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা মেরামতের কাজ পায় আফিফা কনস্ট্রাকশন। সেখান থেকে কাজটি কিনে নেয় মেসার্স শিমুল এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। তারা এখন কাজ করছে। চুক্তিমূল্য নির্ধারণ হয়েছে ৩২ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা। লালাগড় গ্রামের আব্দুল খালেক ও মোখলেছুর রহমানসহ কয়েকজন বাসিন্দা সাংবাদিকদের বলেন, আমাদের এই রাস্তার কাজে দুই পাশ দিয়ে ৩ নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। আমরা নিষেধ করলেও তারা শোনেনি। এখন সাংবাদিক দেখে কিছু ইট ফেরত নিয়ে যাচ্ছে। আমরা চাই রাস্তাটি ভালো মানের সামগ্রী দিয়ে করা হোক। মেসার্স শিমুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুনির হোসাইন নিম্নমানের ইট ব্যবহারের কথা স্বীকার করে বলেন, কিছু ইট খারাপ এসেছিল, সেগুলো আমরা ফেরত নিয়ে যাচ্ছি। এখন ভালো ইট দিয়ে কাজ করা হবে। ক্ষেতলাল উপজেলা এলজিইডির প্রকৌশলী রাশেদ ইমরান বলেন, নিম্নমানের ইট দিয়ে কাজ করা হচ্ছে বিষয়টি জানতে পেরে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছি সেগুলো সরিয়ে নিতে।