কুড়িগ্রাম জেলা সদরের ভোগডাঙ্গায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভোগডাঙ্গা মডেল কলেজটি অধ্যক্ষ দবির উদ্দিনের দক্ষ হাতে আন্তরিক প্রচেষ্টায় এলাকায় শিক্ষার বিকাশ ও জ্ঞানের আলো ছড়াচ্ছে। বিশিষ্ট সমাজসেবী চৌধুরী আফরোজ জাহান লাভলীর দানকৃত ১ একর জমিতে প্রবীণ রাজনীতিবিদ মরহুম চৌধুরী সফিকুল ইসলামের উদ্যোগে ২০০১ সালে ভোগডাঙ্গা মডেল কলেজ প্রতিষ্ঠা লাভ করে। কলেজে প্রথমে প্রভাষক হিসেবে দবির উদ্দিন ২৮/১১/২০০১ইং সনে যোগদান করেন। পরবর্তীতে মরহুম চৌধুরী সফিকুল ইসলামের আহ্বানে দবির উদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ৩১/০৫/২০০৫ইং সনে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি ১০/০৮/২০০৮ইং সনে ভোগডাঙ্গা মডেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেন। ভোগডাঙ্গা মডেল কলেজটি ২০১৭ইং সনে একাডেমিক স্বীকৃতি লাভ করে। শিক্ষা প্রতিষ্ঠানটি বিএম শাখায় ০১/০৫/২০০৪ইং সনে এমপিও ভুক্ত হয় এবং সাধারণ শাখায় ১৭/১০/২০২৩ইং সনে এমপিও ভুক্ত হয়। ভোগডাঙ্গা মডেল কলেজে বর্তমানে বিএম শাখায় শিক্ষার্থীর সংখ্যা ৩’শ এবং সাধারণ শাখায় শিক্ষার্থীর সংখ্যা ২’শ ৮৮ জন। কলেজটিতে সাধারণ শাখায় বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা খোলা রয়েছে এবং বিএম শাখায় ৫টি ট্রেড চালু রয়েছে। ভোগডাঙ্গা মডেল কলেজে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৫০ জন রয়েছে। কলেজটির শিক্ষক, ল্যাব এ্যাসিসটেন্ট, লাইব্রেরিয়ান, ডেমোনেস্টেটের, অফিস সহকারী, পিয়ন, আয়া সকলের আন্তরিক প্রচেষ্টায় এবং অধ্যক্ষ দবির উদ্দিনের দক্ষ হাতে কলেজটি পরিচালিত হওয়ায় হতদরিদ্র এলাকায় কমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ সৃষ্টি হয়েছে। ভোগডাঙ্গা মডেল কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায় দায়িত্ব পালন করছেন। দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ সুবিধা নিশ্চিত করতে অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ভোগডাঙ্গা মডেল কলেজটিতে একটি ৫ম তলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবন নির্মাণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে সার্বিক সহযোগিতা দাবি করেছে এলাকাবাসী। সেই সাথে কলেজটিতে ডিগ্রীসহ অনার্স কোর্স চালুর দাবি শিক্ষার্থীদের। বিভিন্ন বিষয় নিয়ে ভোগডাঙ্গা মডেল কলেজের অধ্যক্ষ দবির উদ্দিন জানায়, ভোগডাঙ্গা মডেল কলেজটি অনগ্রসর উন্নয়ন বঞ্চিত এলাকায় প্রতিষ্ঠিত হওয়ায় এখানকার দরিদ্র শিক্ষার্থীরা সহজেই অল্প খরচে পড়াশুনার সুযোগ পাচ্ছে।

