নাটোরে নলডাঙ্গায় ‘উত্তম কৃষি চর্চা (গ্যাপ) বিষয়ক কৃষক সার্টিফিকেশন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। এতে ৫০ জন কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নলডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, নিরাপদ ও গুণগতমান সম্পন্ন কৃষি ফসল উৎপাদন করে ভোক্তাদের কাছে বিপণন করতে হবে। সেজন্য উৎপাদনকারীদের সচেতন হতে হবে। বিষমুক্ত ফসল উৎপাদনে একসাথে কাজ করতে হবে। তাহলেই ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য সরবারহ করা সম্ভব হবে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েশন ইন বাংলাদেশ (পাটনার) প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ উপস্থিত ছিলেন- রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচাল কৃষিবিদ মাহমুদুল ফারুক, রাজশাহী অঞ্চলের পাটনার কর্মসূচির সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ, নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত উপ পরিচালক কল্যাণ প্রসাদ পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কিশোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদ হোসাইন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরীয়ত উল্লাহসহ কৃষি কর্মকর্তারা।

