ঢাকাSaturday , 7 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর সামনে যুবককে কুপিয়ে হত্যা

Link Copied!

50পটুয়াখালী প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে ফিরোজ হাওলাদার (৩০) নামে এক যুবককে স্ত্রীর সামনেই  কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ রিপন ও তার লোকজন। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লক্ষ্মীপাশা গ্রামের ফিরোজ হাওলাদার ও একই এলাকার রিপনের মধ্যে একটি শালিশ বৈঠককে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে রিপন তার সহযোগীদের নিয়ে ফিরোজের বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র হাতে তাড়া করে। এ সময় ফিরোজ বাঁচার জন্য চিৎকার করে দৌড়ে নিজেকে রক্ষার চেষ্টা করে। চিৎকার শুনে তার স্ত্রী ও স্থানীয় লোকজনের উপস্থিতিতেই রিপন ও তার এক সহযোগী খলিল এলোপাথারি কুপিয়ে তাকে হত্যা করে। এ ঘটনার পরপর স্থানীয় জনতা জড়ো হয়ে ওই দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, পুলিশ দুইজনকে আটক করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।