বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাঘুটিয়া ইউনিয়ন শাখার কর্মকর্তা ভজহরি বর্মনের পিতা, প্রবীণ সমাজসেবক মাধব চন্দ্র বর্মন (৯০) বার্ধক্য জনিত কারণে ২৩ ডিসেম্বর সোমবার বেলা বারোটার সময় পরলোকগমন করেন।(দিব্যান লোকান স্ব: গচ্ছতু। প্রয়াতের গ্রামের বাড়ি অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের অভয়নগর বর্মনপাড়ায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকালে অভয়নগর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৬ নং বাঘুটিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

