ঢাকাMonday , 23 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের কৌশল সনাক্তকরণে কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

Link Copied!

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের কৌশল সনাক্তকরণে দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পৌর মিলনায়তনে উন্নয়ন সংস্থা গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও পিপলস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর যৌথ আয়োজনে এ সভক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (ডিডিএলজি)ও পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান। পিডিএফ নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন। এ সময় অন্যের মধ্যে বক্তব্য দেন, গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা বনি আমিন, প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ খেলাফত হোসেন খসরু, গ্রাম বাংলা উন্নয়ন কমিটির প্রোগ্রাম অফিসার মোঃ নাইমুল ইসলাম প্রমুখ। তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশের আইন বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াসমূহ উদ্ধার করনসহ তামাক নিয়ন্ত্রণ আইন সক্রান্তে বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।