ঢাকাMonday , 23 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রেনেসাঁ স্পোর্টিং ক্লাবের জয়

Link Copied!

তারুণ্য ক্রীড়া ঐক্য ক্রীড়া শক্তি বল মাদক ছেড়ে খেলতে চল’এই স্লোগান সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে মোংলায় ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখা উদ্যোগে এই ১৬ দলীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে দুটি দল অংশ গ্রহণ করে, বাঁধন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে রেনেসাঁ স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে মোংলা ঈদগা ময়দানএর পাশের মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখা সভাপতি সেলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার সঞ্চালনায় এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা সহ-সভাপতি এমরান হোসেন ও মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহমান মানিক। এ সময় তারা খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনকালে পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন বলেন, মাদকের ভয়াবহতা থেকে মোংলা শহরের যুব সমাজকে দূরে রাখতে এবং দর্শকদের বিনোদন দিতেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বাবলু ভূইয়া, মোংলা পৌর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাব্বির হোসেন, মোংলা পৌর সেচ্ছাসেবকদলের নুরুদ্দিন টুটুল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জামাল হোসেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কেন্দ্রীয় সদস্য মাকসুদ হাওলাদার, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা সহ-সভাপতি মোংলা পৌর যুবদল নেতা মহসিন পাটোয়ারী, মোংলা পৌর তাঁতী দলের সভাপতি আজিজুর রহমান সোহাগ ও জাতীয়তাবাদী দল বিএনপি’র সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা।