ঢাকাSaturday , 7 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

Link Copied!

rail-eচট্টগ্রাম প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের মিরসরাইয়ের বারইয়ারহাটে চলন্ত ট্রেনে কাটা পড়ে মো. মোস্তফা (২৫) নামের এক যুবক মারা গেছেন। তিনি হিঙ্গুলী ইউনিয়নের চিনকির হাটের হাটু গ্রামের আবুল কালামের ছেলে।
শনিবার সকাল সাড়ে ৮টায় বারইয়ারহাটের রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।
হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূইয়া পিন্টু  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি বারইয়ারহাট এলাকায় পৌছায়। এসময় মোস্তফা কানে হাত দিয়ে রেল লাইনের উপর স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। তখন তার কানে হেড ফোন ছিলো। ট্রেনটি বার বার হর্ণ দেয়ার পরও মোস্তফা রেল লাইন থেকে সরে পড়েননি। পরে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।
তবে স্থানীয় কেউ কেউ ধারণা করছেন, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মোস্তফা আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারের সদস্যদের দাবি, মোস্তফা মানসিক প্রতিবন্ধি ছিল।