ঢাকাMonday , 23 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় শহীদ মিনার অবমাননার অভিযোগ

খুলনা ব্যুরো
December 23, 2024 10:01 pm
Link Copied!

খুলনার তেরখাদা উপজেলার চিত্রা মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ে গত ২১শে ডিসেম্বর এস.এস.সি ব্যাচ-২০০০ পুর্নমিলনীর সময় শহীদ মিনার অবমাননার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর মধ্য ক্ষোভর সৃষ্টি হয়েছে। কলেজ কতৃপক্ষের নিকট বিষয়টি জানতে চাহিলে অধ্যক্ষ্য বিষয়টি জানেন না বলে জানিয়েছেন। একাধিক সুত্র নিশ্চিত করেছে এস.এস.সি- ২০০০ সালের ব্যাচ কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে পুর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজকরা নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করে তারা কলেজ চত্বরের শহীদ মিনারে জুতা পড়ে উঠে শহিদ মিনারে ছবি তোলা শুরু করে। যে ঘটনায় এলাকাবাসী ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানিয়েছেন এরা শিক্ষিত মানুষ স্ত্রী সন্তান নিয়ে স্মৃতিচারন করতে এসেছে, কিন্তু তারা পরবর্তী প্রজন্ম কে কি শিক্ষা দিল? আমরা মর্মাহত হয়েছি। চিত্রা মহিলা কলেজের অধ্যক্ষ জানান, কলেজ কতৃপক্ষ অনুমতি দিয়েছে তবে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা আমি জানিনা । আমি শারিরিক ভাবে অসুস্থ। আয়োজক শরফুল আলম মুকুল,বুলবুল আহমেদ,জিয়াউল কবীর সোহাগ,জামসেদ আহমেদ,আনোয়ার পারভেজ, মেজবাবুল, শফিকুলসহ অনেকের সাথে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয়ে শুনে ফোন কেটে দেয়। এ ব্যাপারে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।