ঢাকাMonday , 23 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ৬ মালবাহী ট্রাকের মধ্য সংঘর্ষে নিহত ১ আহত ৬

Link Copied!

ঘন কুয়াশার কারণে নাটোরে ৬ মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ একজন ট্রাক চালক নিহত হয়েছেন। এসময় ট্রাকের চালকসহ অন্তত ৬ জন আহত হন। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোঃ হোসাইন(৩৫) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ নিন্তানন্দী এলাকার সিদ্দিক বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ঘন কুয়াশায় নাটোর-বগুড়া মহাসড়ের ডালসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা ৬ ট্রাকের মধ্য মুখোমুখি হয়। এতে একজন ট্রাক চালকের মৃত্যু হয়। এসময় ৫টি ট্রাক সড়কের উপরে দুমরেমুচরে পড়ে। এবং একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালকসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ দুর্ঘটনায় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল এসে স্বাভাবিক করেন। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ৬ মালবাহী ট্রাকের মধ্য সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। এতে ৫/৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার কাজ করছেন।