ঢাকাMonday , 23 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় কাঠ বোঝাই নসিমন উল্টে হেলপার নিহত

Link Copied!

নড়াইলের লোহাগড়ায় জ্বালানি কাঠ বোঝাই নসিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তাওসিফ তালুকদার নামের এক হেলপার নিহত হয়েছে। নিহত তাওসিফ তালুকদার উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচ পাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের চাচই দক্ষিণ পাড়া (কাঠের ব্রীজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, জ্বালানি কাঠ বোঝাই নসিমন গাড়িটি উপজেলার হাগড়াভিটা গ্রাম থেকে ইট ভাটায় যাচ্ছিল। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের চাচই দক্ষিণ পাড়া (কাঠের ব্রীজ) এলাকায় পৌছালে জ্বালানি বোঝাই নসিমন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন গাড়ির নিচ থেকে হেলপার তাওসিফ তালুকদারের মরদেহ উদ্ধার করে। তবে গাড়ির চালক পালাতক রয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।