যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও এলাকার বিশিষ্ট সমাজসেবক সাজ্জাতুল গত ২০ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১০ টায় হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। তিনি পায়রা গ্রামের মরহুম তকব্বার হোসেনের পুত্র। তার নামাজের জানাজা ২১ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে দশটায় পায়রা মোল্লাপাড়ার ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি মা, ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

