ঢাকাSunday , 22 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

খুলনা ব্যুরো
December 22, 2024 10:20 pm
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ ও দৈনিক প্রবাহ প্রতিনিধি এইচএম শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এসটিভি বাগেরহাট জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের দর্পন এবং লোকসমাজ প্রতিনিধি এম শামীম আহসান মল্লিক। শনিবার (২১ ডিসম্বর) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের এক সভায় আহ্বায়ক এইচএম শহিদুল ইসলামের সভাপতিত্বে ক্লাবের কার্যনিবার্হী কমিটির সদস্য ও সদ্য বিদায়ী সভাপতি আবু সালেহ এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রভাত প্রতিনিধি রমিজ উদ্দিন শেখ, সহ-সভাপতি দৈনিক সংবাদ প্রতিদিন ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি এসএম সাইফুল ইসলাম কবির। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দক্ষিণাঞ্চল প্রতিনিধি শীব সজল জিশু ঢালী ও সহ-সম্পাদক হিসেবে দৈনিক গণমানুষের আওয়াজ প্রতিনিধি এখলাস শেখ এবং অর্থ ও প্রচার সম্পাদক হিসেবে দৈনিক খুলনাঞ্চল ও দ্যা কান্ট্রি টুডে প্রতিনিধি নাজমুল ইসলাম, তথ্য ও দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক স্বাধীন বাংলা ও দৈনিক এশিয়া বানী প্রতিনিধি তাজুল ইসলাম বাবলুকে নির্বাচিত করা হয়। এছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে যথাক্রমে দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এমএ জলিল, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আবু সালেহ, দৈনিক ইনকিলাব ও খুলনা টাইমস প্রতিনিধি মেজবাহ ফাহাদ, দৈনিক প্রবর্তন ও দৈনিক সংবাদ সারাদেশ প্রতিনিধি রফিকুল ইসলাম নির্বাচিত হন।