চট্টগ্রাম প্রতিনিধি : সাতকানিয়া পৌরসভার চরপাড়া এলাকায় অগ্নিকান্ডে ২৪টি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌরসভার ৬নং চরপাড়া এলাকায় আবদুল আজিজের রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুন পাশের অন্য বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ২৪টি বসতঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিকরা হলেন- আবুল বশর, আব্বাস উদ্দিন, মো. বাদশা, লায়েক আলী, মো. ফরিদ, মো. কালু, মো. হেলাল, বদিউল আলম, আবদুল আজিজ, মো. সাইফুল, মো. বাবুল, মো. নেজাম, কুতুব উদ্দিন, শাহাদাত হোসেন, মো. আলমগীর, মো. জাহাঙ্গীর, মো. দুলাল, আহমদ হোসেন, মো. আবছার, সফিকর রহমান, মো. আমিন, আবদুল খালেক, আবু বক্কর, মো. মানিক ।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, ‘দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

