ঢাকাSunday , 22 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে কওমী ইসলামিক স্কুলের বর্ষ সমাপনী ও পুরস্কার বিতরণী

Link Copied!

যশোরের অভয়নগরে কওমী ইসলামিক স্কুলের বর্ষ সমাপনী, পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার নওয়াপাড়া বাজারের প্রফেসরপাড়া এলাকায় কওমী ইসলামিক স্কুল মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করা হয়। অভয়নগর ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গোলাম মাওলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। প্রধান আলোচক ছিলেন কওমী ইসলামিক স্কুলের প্রিন্সিপাল মাওলানা মাসুম বিল্লাহ। কওমী ইসলামিক স্কুলের শিক্ষক তৈয়েবুর রহমান তামিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাব্লীগ জামায়াতের মুবাল্লিগ হযরত মাওলানা আকরাম হোসাইন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক বাবুল আখতার, আল আরাফা ইসলামি ব্যাংক নওয়াপাড়া বাজার শাখার ম্যানেজার আবুল কালাম আজাদ, মাদরাসা ইহইয়াউল ঊলুম আল ইসলামিয়ার নায়েবে মুহতামিম মুফতি ইসমাইল হোসাইন রহমানী, নওয়াপাড়া পীরবাড়ি শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রফিকুল ইসলাম হোসাইনী, খবর অভয়নগর এর পরিচালক তাওহীদ হাসান ওসামা। পরে ফলাফল ঘোষণা করে কোমলমতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।