ঢাকাSunday , 22 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সৈয়দ সুলতান আলী কিন্ডার গার্ডেনের বার্ষিক পরীক্ষার ফল ও পুরস্কার বিতরণ

Link Copied!

বাগেরহাটে ঐতিহ্যবাহী সৈয়দ সুলতান আলী কিন্ডার গার্ডেনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে ম্যানেজিং কমিটির সভাপতি ফেরদৌস ইসলাম শিপলুর সভাপতিত্বে প্রতিষ্ঠানের হলরুমে পরীক্ষার ফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম। প্রতিষ্ঠানের পরিচালক শেখ মোস্তাব আলীর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মোল্লা আব্দুর রব, সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান, মোঃ কামরুজ্জামান শিমুল, মোঃ মিরানুজ্জামান মিরন, জেলা যুবদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ফকির মাসুম বিল্লাহ, জেলা মৎস্য জীবী দলের সাধারণ সম্পাদক শেখ হারুনর রশীদ, সাবেক ইউপি সদস্য কাজী শাকিল তারিক, বিএনপি নেতা খন্দকার জিহাদ আলী, শেখ হাসান আলী, মোঃ নুর ইসলাম প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ সুলতান আলী কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষিকা আইরিন আকতার, ফাতেমা খাতুন, তমা মোস্তফা, লিপি খাতুন, হুজাইফা হুসাইন প্রমূখ।