ঢাকাSunday , 22 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জেলা বিএনপির তদারকি কমিটি গঠন

Link Copied!

বাগেরহাট জেলা বিএনপি কর্তৃক কমিটি গঠনের নিমিত্তে তদারকি কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাটের সকল নির্বাচনী এলাকায় একজনকে আহ্বায়ক ও ৩ জনকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়। রবিবার (২২ ডিসেম্বর) বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা গেছে। কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন বাগেরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কগণ। বাগেরহাট নির্বাচনী এলাকা -১ এ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে আহ্বায়ক করে মনিরুল হক ফরাজী, হাদিউজ্জামান হিরো এবং এডভোকেট ফারজানা নিপাকে সদস্য করা হয়েছে। বাগেরহাট নির্বাচনী এলাকায় -২ এ কামরুল ইসলাম গোরাকে আহ্বায়ক করে ইঞ্জিনিয়ার মাসুদ রানা, মঞ্জুর মোর্শেদ স্বপন এবং এডভোকেট মিজানুর রহমান মিজানকে সদস্য করা হয়েছে। বাগেরহাট নির্বাচনী এলাকা -৩ এ খাদেম নিয়ামুল নাসির আলাপকে আহ্বায়ক করে শাহেদ আলী রবি, মনিরুল ইসলাম খান এবং সৈয়দ নাসির আহমেদ মালেককে সদস্য করা হয়েছে। বাগেরহাট নির্বাচনী এলাকা -৪ এ শমসের আলী মোহন কে আহ্বায়ক, সর্দার অহিদুল ইসলাম পল্টু, বেগম রুনা গাজী এবং আব্দুল হালিম খোকনকে সদস্য করা হয়েছে।তদারকি কমিটির নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সরকারি বাঙলা কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এবং ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব তালুকদার রুমী (এলএল.বি,এলএল.এম)।