ঢাকাSunday , 22 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে হেফাজতে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত

Link Copied!

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর ) বেলা ১২ টার দিকে আলাইপুর জেলা পরিষদ মিলানায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মুফতি বশীরুল্লাহ, দপ্তর সম্পাদক আফসার মাহামুদ, রাজশাহী জেলার সভাপতি জামাল হোসেন সন্দীপী, কাউন্সিল বাস্তবায়ন কমিটি আবুল কালাম আযাদ, জামায়েত ইসলামী নাটোর জেলা শাখার আমীর নুরুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৫১ সংখ্যা বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুলাহ মাদানীর নাম ও সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়।