ঢাকাSunday , 22 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ৬০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট শিপন গ্রেপ্তার

Link Copied!

জয়পুরহাট শহরের বাটারমোড় এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক আটক করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক সম্রাট শিপন ও তার সহযাগী নাঈমকে গ্রেপ্তার করে র‍্যাব। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মরিচা কাদা মরিচ গ্রামের আব্দুল আলীমের ছেলে নাঈম ও মুন্সিগঞ্জের মিরস্বর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শিপন। র‍্যাব জানান, গ্রেপ্তারকৃত শিপন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সিন্ডিকেটের মূলহোতা। সে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তার সহযাগী নাঈমের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করে আসছে। এমন গোপন সংবাদ পেয়ে অভিনব কায়দায় মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামেরর নিচে পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে লুকিয়ে ঢেকে রাখা ৬০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মূলহাতা শিপন ও তার সহযাগী নাঈমকে জয়পুরহাট শহরের বাটারমাড় এলাকা থেকে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি বিশষ আভিযানিক দল তাদের আটক করে।