ঢাকাFriday , 6 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১১ হাজার ইয়াবাসহ আটক ৪

Link Copied!

teknaf_চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী বাজারের ‘হাজারী টাওয়ারে’র সামনে থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
শুক্রবার বিকেলে সাড়ে চারটার দিকে তাদের আটক করে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা।
আটকরা হলেন- সৈয়দ আলম (৩১), জহির (৩১), হাকিম (৪০) ও  আনোয়ার আলী (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারি পরিচালক এএসপি সাহেদা সুলতানা বলেন, ‘ দোহাজারী বাজারের ‘হাজারী টাওয়ারে’র সামনে ইয়াবা বেচাকেনার সময় চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’