আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মোংলা পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পরিচিতি ও মতবিনিময় সভা। শুক্রবার (২০ ডিসেম্বর) মোংলার ঐতিহ্যবাহী টাইগার হোটেলে রাত ৮টায় এই পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মোংলা পৌর শাখার সভাপতি সেলিম হাওলাদার সভাপতিত্বে করেন। অন্যদিকে সভার সঞ্চালনা করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মোংলা পৌর সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার। মতবিনিময় সভা প্রধান অতিথি ছিলেন মোংলা পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা সহ-সভাপতি এমরান হোসেন বক্তব্য বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতির মাঠকে কর্মক্ষেত্র না করে ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে তিনি প্রায় প্রকাশ্যে না এসে অনেকটা নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়াক্ষেত্রে ঐতিহাসিক অবদান রাখেন। এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবলু ভুইয়া, মোংলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন, মোংলা পৌর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাব্বির হোসেন, মোংলা পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচীব নুর উদ্দিন টুটুল, মোংলা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জামাল হোসেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কেন্দ্রীয় সদস্য মাকসুদ হাওলাদার, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা সহ-সভাপতি মোংলা পৌর যুবদল নেতা মহসিন পাটোয়ারী, মোংলা পৌর তাতি দলের সভাপতি আজিজুর রহমান সোহাগ, মোংলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মিজান, মোংলা পৌর জিয়া প্রজন্ম দলের সদস্য সচিব রানা, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগমসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

