ঢাকাSaturday , 21 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেফতার

Link Copied!

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীকে আটক করা করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে একটি প্রাইভেটকারযোগে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে ফেনীর মহিপাল এলাকা থেকে তাকে আটক করে Rab। পরে তাকে রাতে কক্সবাজার নিয়ে আসা হয়। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সাঈদীকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, Rab কর্তৃক গ্রেফতারের পর চকরিয়া উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে থানায় সোপর্দ করা হয়। এরপর তাকে গ্রেফতার দেখানো হয় তিনটি মামলায়। তিনি আরও জানান, এসব মামলায় সাঈদী এজাহারনামীয় আসামি। ৫ আগস্ট-পরবর্তী এসব মামলা থানায় রুজু হয়। এর মধ্যে একটি হত্যা মামলা, একটি হত্যাচেষ্টাসহ হামলা-লুটপাট ও বিশেষ ক্ষমতা আইনে রুজু হওয়া মামলা। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে প্রেরণের নিদের্শ দেন।