ঢাকাSaturday , 21 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমিজমা সংক্রান্ত বিরোধের জের পিরোজপুরে পঞ্চাশোর্ধ দুই বোনকে নির্মমভাবে নির্যাতন

Link Copied!

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি গ্রামে পঞ্চাশোর্ধ দুই বোনকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনার ৫ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী আকলিমা বেগম এবং তার বোন তাসলিমা বেগম উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারি গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। আর অভিযুক্ত নজরুল ইসলাম স্থানীয় হাতুরে চিকিৎসক। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নজরুল অন্য দুই নারীকে নিয়ে আকলিমা এবং তাসলিমাকে মাটিতে ফেলে চেপে ধরে রেখেছে। এরপর তিনজন মিলে জীর্ণ শীর্ণ তাসলিমা ও আকলিমাকে লাথি এবং ঘুষি মারার পাশাপাশি দীর্ঘক্ষণ মাটিতে চেপে ধরে রেখেছে। এক পর্যায়ে নজরুল একজনের মাথা পা দিয়ে মাটিতে চেপে রেখেছে। তাদের মধ্যেকার ধস্তাধস্তিতে এক ভুক্তভোগীর পড়নের কাপড় পুরোপুরি ছিড়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তাসলিমা ও আকলিমার বাবা তাদের নানা বাড়ির পাশে জমি কিনেছিল। তাদের জমির পাশেই নজরুলের জমি রয়েছে। ওই জমির মালিকানা নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে বুধবার সকালে নজরুল বিরোধীয় জমি থেকে গাছ কাটছিল। খবর পেয়ে তাসলিমা ও আকলিমা ঘটনাস্থলে গিয়ে নজরুলকে বাধা দেয়। তাদের মধ্যেকার কথা কাটাকাটির এক পর্যায়ে নজরুল এবং তার দুই বোন মিলে তাসলিমা ও আকলিমাকে নির্মমভাবে মারধর করে। তাদের ডাক চিৎকারে স্থানীয় কিছু মানুষ ছুটে আসলেও তারা ওই দুই বোনকে তেমন কোন সহযোগিতা করেনি। তবে এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।