জাতীয়তাবাদী তাঁতী দল খুলনা মহানগর সোনাডাঙ্গা থানার নিজস্ব কার্যালয়ে কর্মী সভা ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। সোনাডাঙ্গা থানা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি ডাঃ হালিম মোড়লের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য শেখ আবু সাঈদ। বক্তব্য দেন শেখ জামাল উদ্দীন,দেলোয়ার হোসেন মাতুববর, একরামুল হোসেন মিল্টন, নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাচ্চু, বেলাল, মোস্তাক, সাহিন, আরিফ আলামিন, খোকন, অরাসিম, দেলোয়ার,শহিদুল, সোবহান, স্বাধীন হোসেন, সপনিল, শহিদুল, পারভীন, পিয়া, শাহাআলম, ফারুক, সোহাগ, শামিম, গিয়াস উদ্দিন মিন্টু, সরোয়ার ফকির, কালাম, রিপন, তাসলিমা, কাজল রানী, জাকির, শাহাবুদ্দীন প্রমূখ।

