ঢাকাSaturday , 21 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে ১০ বছর পর বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন

Link Copied!

চাঁদপুরের অর্থনীতি ও রাজনীতির মেরুকরণ হিসাবে পরিচিত হাজীগঞ্জ উপজেলা আগে থেকেই বেশ পরিচিত। তার মাঝে গত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও আগুনে পুড়ে দেয়। দীর্ঘ ১০ বছর পর হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দলীয় অফিসের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে পুনরায় চালু হলো। ২০ ডিসেম্বর শুক্রবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজার উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্যেদিয়ে উদ্বোধন করা হয়। উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আকতার হোসেন দুলালের পরিচালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, সাবেক সহ সভাপতি সিরাজ খাঁন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, সাবেক সহ সভাপতি আবুল খায়ের মৃধা, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু প্রমূখ। এসময় পৌর বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ইমান হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস.এম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থরা উপস্থিত ছিলেন।