ঢাকাSaturday , 21 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

Link Copied!

টাঙ্গাইল সদর উপজেলায় আশেকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনাটি ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নান্নু খান জানান। নিহতরা হলেন সিএনজি চালক সোহরাব হোসেন সদর উপজেলার করটিয়া এলাকার জব্বার মুন্সির ছেলে ও একই এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল। স্থানীয়দের বরাতে পুলিশ জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সিএনজিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পাড় হওয়ার চেষ্ট করে। এক পর্যায়ে উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমরে মুচরে যায়। স্থানীয়রা সিএনজির চালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক অটোরিক্সা চালক সোহরাব হোসেনকে মৃত ঘোষণা করে। উন্নত চিকিৎসার জন্য প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নান্নু খান বলেন, দুর্ঘটনায় খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌছে সিএনজিটি উদ্ধার করি। নিহত ২ জনের মৃতদেহ স্বজনদের নিকট হস্থান্তর করা হয়েছে।