ঢাকাThursday , 19 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সন্ত্রাসীর গুলিতে যুবক নিহত

খুলনা ব্যুরো
December 19, 2024 8:44 pm
Link Copied!

খুলনায় সন্ত্রাসীর ছোড়া গুলিতে সোহেল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮ টার দিকে নগরীর হাজী মুহাসীন রোড আরজান আলী লেনে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক সাতক্ষীরা জেলার আমুলিয়া রাজাপুর এলাকার খালেক কারিগরের ছেলে। তি‌নি খুলনা নগরীর বাবুখান রোডের দ্বিতীয় গলিতে বসবাস ক‌রেন, পেশায় একজন রং মিস্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৪৩ হাজী মুহাসিন রোড মেসার্স এম হোসেন এন্টারপ্রাইজ ফ্লেক্সিলোডের দোকানে বসে ছিলেন সোহেল। এ সময়ে দুর্বৃত্তদের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল দোকান থেকে দৌঁড় দিলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি তার পেটের বাম পাশে বিদ্ধ হয়। এ সময়ে সোহেল জমাদ্দার টাওয়ারের সামনে পড়ে গিয়ে পুনরায় উঠে দৌঁড় দিতে গিয়ে আরজান আলী সড়কের মধ্যে পড়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেয়ে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানা যায়।