ঢাকাThursday , 19 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় গাঁজা ও মদসহ ৪ জন আটক

খুলনা ব্যুরো
December 19, 2024 8:43 pm
Link Copied!

খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর থানা পুলিশ ১৮ ডিসেম্বর রাতে মহেশ্বরপাশা পশ্চিম পাড়া থেকে সাব্বিরকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে। খানজাহান আলী থানা পুলিশ ১৮ ডিসেম্বর বিকালে পথেরবাজার থেকে হাবিবুর রহমানকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে। দৌলতপুর থানা পুলিশ ১৮ ডিসেম্বর বিকালে সেনপাড়া থেকে সাব্বির শেখকে ১১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে। অপরদিকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ১৮ ডিসেম্বর রাতে গল্লামারী থেকে কামরুল শেখকে ৫ লিটার মদসহ হাতেনাতে গ্রেফতার করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যায়।