ঢাকাThursday , 19 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩৮ জন দুষ্কৃতিকারীকে আটক

Link Copied!

চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১০ টি বাল্কহেড এবং ১ টি ড্রেজারসহ ৩৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর বুধবার রাত ১১টা হতে ১৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের উত্তর মতলব সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে ১ টি ড্রেজার, ১০ টি বাল্কহেডসহ ৩৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটককৃত দুষ্কৃতিকারীদেরকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর সদর থানা নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।