পিরোজপুরের ইন্দুরকানী ( জিয়ানগরে) বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে ইন্দুরকানী বাজারের কোহিনুর মেডিকেল হলের স্বত্তাধিকারী মিজানুর রহমানকে সভাপতি, গাবগাছিয়া গ্রামের নাছরুল্লাহ সেবা নিকেতন এর স্বত্বাধিকারী আলতাফ হোসাইনকে সহ সভাপতি ও ঘোষেরহাট বাজারের বিসমিল্লাহ মেডিসিন হাউজের স্বত্তাধিকারী কামরুল ইসলাম সোহাগকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে কমিটির সহ সভাপতি আলতাফ হোসাইন এ বিষয় নিশ্চিত করেছেন। মঙ্গলবার ১৭ ডিসেম্বর দুপুরে উপজেলার স্থানীয় মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পিরোজপুর জেলা সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক আছাদুজ্জামান মিরাজ। কমিটির অন্যরা হলেন- ঔষধ ব্যবসায়ী সোহেল (চন্ডিপুর) সহ-সম্পাদক, আবু বকর (বালিপাড়া) সাংগঠনিক সম্পাদক, সিরাজুল ইসলাম (ইন্দুরকানী বাজার) সহ-সাংগঠনিক, আলী হায়দার (ইন্দুরকানী বাজার) দপ্তর সম্পাদক, কামরুল ইসলাম (ঘোষেরহাট) সহ-দপ্তর, রুম্মান (চন্ডিপুর) প্রচার সম্পাদক, ইউনুস (বালিপাড়া) সহ-প্রচার, জাকির হোসেন (বটতলা, বালিপাড়া) ধর্ম বিষয়ক সম্পাদক। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- ঔষধ ব্যবসায়ী রফিকুল ইসলাম (চন্ডিপুর), জাহিদুল ইসলাম (বালিপাড়া), শফিকুল ইসলাম (পত্তাশী), হারুন অর রশিদ (খেজুরতলা), আ: কাদের হাওলাদার (স্বাস্থ্য কমপ্লেক্স গেট), দোলন রায় (ইন্দুরকানী বাজার)। এ সময় উপজেলার বিভিন্ন হাট বাজারের শতাধিক ঔষধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

