ঢাকাWednesday , 18 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Link Copied!

কক্সবাজারের ঈদগাঁওতে আজ বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। দুপুরে ইসলামাবাদ ইউনিয়ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া। অন্যদের মধ্যে বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি মোজাম্মেল হক, কৃষক প্রতিনিধি সালাহ উদ্দিন কাদের ও উপকারভোগিরা উপস্থিত ছিলেন। ২০২৪ ২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বুরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এসব বিতরণ করা হচ্ছে। ঈদগাঁও ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এ ইউনিয়নে ৪২০ জন কৃষক কে পাঁচ কেজি করে উফশী বোরো ধান বীজ ও বিশ কেজি করে এমওপি ও ডিএপি সার সহায়তা এবং ১৫০ জনকে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হচ্ছে।