১৮ ডিসেম্বর সকাল ১১টায় রংপুরের পীরগাছায় উপজেলা প্রশাসন ও ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন, পীরগাছা উপজেলা ব্র্যাক মাইগ্রেশনের কর্মী ও কর্মকর্তাবৃন্দ। দৃঢ়তার সাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় পীরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের সভাপতিত্বে, বুধবার সকাল ১১টায় পীরগাছা উপজেলা প্রশাসন হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পীরগাছা উপজেলা ব্র্যাক মাইগ্রেশনের অর্গানাইজার ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজারসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আরও উপস্থিত ছিলেন প্রবাসবন্ধু ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সহ-সভাপতি মোঃ একরামুল ইসলাম এবং উপজেলার সকল ইউনিয়নের ভোলানটিয়ার ও উপকারভোগীসহ প্রবাসবন্ধু ফোরামের সদস্যবৃন্দ। ব্রাক মাইগ্রেশনের পক্ষ থেকে পীরগাছা উপজেলার নারী পুরুষ মোট ৭ জন বিদেশ ফেরত ব্যক্তিকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। পীরগাছা ইউনিয়ন ২নং ওয়ার্ড চন্ডিপুর এলাকার মালেকা বেগম বলেন, আমি বিদেশ থেকে শুণ্য হাতে এসে ব্রাক মাইগ্রেশনের সহায়তা নিয়ে ভালো আছি। এছাড়া পীরগাছা প্রবাসবন্ধু ফোরামের সভাপতি ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল ইসলাম জাহিদ বলেন, আমার মাধ্যমেও একজনকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও ৮নং কৈকুড়ী ইউনিয়নে একজন ও ৯নং কান্দি ইউনিয়নে একজন, ৪ নং অন্নদা নগর এলাকায় একজন ও ইটাকুমারি এলাকাসহ ৭ জন বিদেশ-ফেরত ব্যক্তিকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, যে কোন ধরনের সমস্যায় তিনি এগিয়ে আসার আহ্বান জানান এবং বিদেশ যেতে আগ্রহী ব্যক্তিদের উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

