ঢাকাWednesday , 18 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় অবৈধ স্থাপনা অপসারণে অভিযান পরিচালিত

খুলনা ব্যুরো
December 18, 2024 10:09 pm
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল বুধবার দিনব্যাপী নগরীতে অবৈধ দখলদার অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সড়কের ওপর মালামাল রেখে ব্যবসা পরিচালনার অপরাধে ডাকবাংলো এলাকার প্লাস্টিক সামগ্রী ব্যবসায়ী শামীমকে ৫ হাজার টাকা, এশিয়া স্টীলের সত্ত্বাধিকারী তৌফিককে ৩ হাজার টাকা, মেসার্স আফনান স্টোরের স্বত্তাধিকারী বায়জিদ হোসেনকে ৫ হাজার টাকা, নিউ মুন্না ফার্ণিচারের স্বত্ত্বাধিকারী সাফায়েত হোসেনকে ৫ হাজার টাকা, সড়কের ওপর চুলা রাখার অপরাধে জিলাপি ব্যবসায়ী সজিব ও মান্নাকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা এবং দেবেন বাবু রোডস্থ মেসার্স মিম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মাসুদকে সড়কের উপর পাইপ ও পাম্প মেশিন রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযানকালে জন ও যান চলাচলের সুবিধার্থে ডাকবাংলো মোড়সহ ফেরিঘাট মোড় হয়ে পাওয়ার হাউজ মোড় পর্যন্ত সড়ক ও ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপির পুলিশ সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন।