ঢাকাWednesday , 18 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মতলবে পানিতে পড়ে শিশুর মৃত্যু

Link Copied!

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় পরিবারের অগোচরে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে এক শিশুর করুন মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে। মতো দক্ষিণ উপজেলার কাশেমপুর ধুলিয়া পাড় গ্রামের মুন্সি বাড়িতে শিশু মৃত্যুর করুন ঘটনাটি ঘটে। পরিবারের সুমন মুন্সির দেড় বছর বয়সী শিশু পুত্র আমির হামজা উঠানে খেলা করছিল। খেলার ছলে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজনের খামখেয়ালি পনায় দীর্ঘ সময় শিশুটির কোন খোঁজ রাখে না। শিশুটির কথা যখন মনে পড়ে তখন তারা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। পরের শিশুটি বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি ঘটে সেখান থেকে দুপুর ২ টায় তাকে চাঁদপুর ২৫০ সয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বিপ্লব কুমার দাস শিশুটিকে মৃত ঘোষণা করেন।