ঢাকাWednesday , 18 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুভ বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়

Link Copied!

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে বুধবার (১৮ ডিসেম্বর) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর সভাপতিত্বে শুভ বড়দিন উদযাপন উপলক্ষ্যে চাঁদপুর জেলার খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার শুভ বড়দিন উদযাপন উপলক্ষ্যে চার্চে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে উপস্থিত সকলের মতামত শুনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। চার্চে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ ও সিসিটিভি স্থাপনের জন্য খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। চাঁদপুর জেলার পুলিশ সুপার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনের আশাবাদ ব্যক্ত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল)মুকুর চাকমাসহ খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।