ঢাকাWednesday , 18 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তথ্য মেলায় প্রথম পুরস্কার পেলো ওয়ার্ল্ড ভিশন

Link Copied!

তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তথ্য অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হওয়া দুই দিনব্যাপী তথ্যমেলায় প্রথম পুরস্কার পেলো ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিস। পুরস্কার গ্রহণ করেন স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা কর্মকর্তা সাইমন সাংমা। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে জেলা শহরের শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই মেলা। মেলায় একসাথে মিলেছে ৪২ টি সরকারি বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের তথ্য ও সেবা। মেলার দ্বিতীয় দিনে মেলা প্রাঙ্গণে আয়োজিত গণশুনানিতে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ তাদের সেবা সংক্রান্ত বিষয় উপস্থাপন করেন এবং উপস্থিত নাগরিকগদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিকেলে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। মেলার শেষ সন্ধ্যায় সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক-আল-মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক, জেলা তথ্য কর্মকর্তা কবির উদ্দিন, সনাক সভাপতি আকতারুল আলম ও তথ্যমেলা আয়োজন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান লিটু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার বক্তব্য দেন। মেলায় ৩৫ টি সরকারি ও ৭টি বেসরকারি প্রতিষ্ঠানের স্টল সাধারণ মানুষকে বিনামূল্যে তথ্য ও পরামর্শ সেবা প্রদান করে।