ঢাকাWednesday , 18 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে আগ্নিকান্ডে কৃষকের বাড়ি পুড়ে ছাই

Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবিতে ফ্রীজ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে জয়নাল নামের এক কৃষককের ঘরবাড়ি ভূষ্মিভূত হয়েছে। এতে ঐ কৃষকের প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের দক্ষিণ ধুরইল চৌধুরীপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কুসুম্বা ইউনিয়নের দক্ষিণ ধুরইল গ্রামের জালালের পুত্র জয়নাল প্রতিদিনের ন্যায় মাঠে আলুর জমিতে কাজ করতে যায়। বেলা সাড়ে ১০ টার সময় জয়নালের স্ত্রী খাবার নিয়ে মাঠে যায়। এসময় ঘরে রাখা ফ্রিজ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়ীতে। মুহূর্তেই পুড়ে যায় ফ্রিজ, টিভি, মোটরসাইকেল, কাপড় চোপড়সহ ঘরের যাবতীয় আসবাবপত্র।এতে তার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান। এ বিষয়ে কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা খাতুন বলেন, আগুন লাগার ঘটনাটি স্থানীয় ইউপি সদসস্যের মাধ্যমে জানতে পারি। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে ।