ঢাকাWednesday , 18 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে চাঁদপুর জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে চারু কারু ও পণ্য মেলার মাঠে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সেলিমুল্যাহ সেলিমের সভাপতিত্বে ও মুনির চৌধুরীর সঞ্চালনায় বক্তারা বলেন, এ বিজয় একক কোনো রাজনৈতিক দলের অর্জন নয়। মহান মুক্তিযুদ্ধের সময় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ঘোণার মাধ্যমে ও মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ গ্রহণ করে এদেশের স্বাধীনতা এনে দিয়েছে। যারা স্বাধীনতার স্বপক্ষের দাবি করেন সেই নেতা কখোনই যুদ্ধে অংশ নেয়নি। তিনি সেদিন পাকিস্তানের কারাগারে বসে থেকে আরামে আয়াশে দিন কাটিয়েছেন। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া সেদিন পাক হানার বাহিনীর হাতে আটক হয়ে বহু নির্যাতন সহ্য করেছেন। ৫ আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটি স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আর এর নেতৃত্বে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই স্বৈরাচার সরকার বিগত ১৭ বছর ধরে দেশের কোনো উন্নয়ন না করে দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে নিয়েছে। তারা এত গুলো বছর কোমলমতি শিক্ষার্থীদের কে স্বাধীনতার মিথ্যা ইতিহাস শিক্ষা দিয়েছে। আজ আমরা মুক্ত মনে খোলা আকাশের নিচে মুক্ত মনে আলোচনা করছি। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে এখন নতুন ভাবে দেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধ করেছেন। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, যুগ্ম সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, অ্যাড. জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী, জেলা মৎসজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা তাঁতী দলের সদস্য সচিব মুজিবুর রহমান লিটন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী প্রমূখ। আলোচনা সভা শেষে জাসাস চাঁদপুর জেলা শাখার আয়োজনে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।