ঢাকাTuesday , 17 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জেলা জামায়াতের কার্যালয়ের উদ্বোধন

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। জেলা জামায়াতের আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টার দিকে শহরের আলাদাতপুর জামে মসজিদের পশ্চিম পাশে এ উপলক্ষে এক সমাবেশ অনুষ্টিত হয়। জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং সেক্রেটারী ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মির্জা আশেক এলাহী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, ফরিদপুর জেলা জামায়াতের আমীর বদর উদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যপর রেজাউল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী প্রমূখ। আলোচনা সভা শেষে ফিতাকেটে ও বেলুন উড়িয়ে কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এ সময় জেলা, উপজেলা, পৌর জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ছিলেন।