ঢাকাTuesday , 17 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে বিজয় দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

যশোরের কেশবপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন ও মহান বিজয় দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে (১৬ডিসেম্বর) সোমবার বিকেলে শহরের প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়। আলোচনা শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ফেডারেশনের কেশবপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বাষিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মালেক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল আমিন, সহকারী সেক্রেটার সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা আমীর অধ্যাপক মুক্তার আলী, সেক্রেটারি মাস্টার রফিকুল ইলাম, সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক যশোর জেলা সভাপতি ও কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের চলমান সভাপতি বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট ওজিয়ার রহমান ও জামায়াতে ইসলামীর পৌর সভাপতি প্রভাষক তবিবুর রহমান। সম্মেলনে কেশবপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুস সালামকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয় এবং শহিদুল ইসলামকে সহ-সভাপতি, অলিউল্লাহকে সেক্রেটারি ও মাওলানা মাহমুদুর রহমানকে সহকারি সেক্রেটারিসহ ৩২ সদস্যের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।