ঢাকাTuesday , 17 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ীতে কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নিবন্ধন পূর্বক উদ্যোক্তা সদস্যবৃন্দের সমবায় সমিতি ব্যবস্থাপনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারী এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় ও সদর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিসের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার মশিউর রহমান, সহকারী পরিদর্শক আমিনার রহমান ও আশরাফুল আনাম, এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বম্মন, প্রোগ্রাম অফিসার মৈত্রী স্লান। কর্মশালায় ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন জানান, শিশু শিক্ষা, স্বাস্থ্য, শিশু অধিকার, বিষয়ক কর্মসূচি ভবিষ্যতে চালিয়ে নেয়ার জন্য এই সমবায় সমিতি।