ঢাকাTuesday , 17 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়কের জানাজা সম্পন্ন

Link Copied!

ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক, সমাজসেবক মাস্টার আলহাজ্ব ছব্বির আহমদের নামাজে জানাজা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব পালাকাটা হাফেজখানা সংলগ্ন জামে মসজিদ মাঠে সকাল সাড়ে এগারোটায় এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আগত মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, মরহুমের ভাই সদরের জামায়াত নেতা মাওলানা জাফর আলম, মরহুমের মেয়ের জামাতা রামুর রশিদ আহমদ এবং মরহুমের পুত্র ঢাকা ব্যাংক কক্সবাজার শাখার সহকারি কর্মকর্তা এস, এম, ফাহাদ। জানাযায় ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের সদস্য ডাক্তার আলহাজ্ব আমির সোলতান, মাওলানা সৈয়দ নুর হেলালি, মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, উপজেলা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোঃ রেজাউল করিম, নাছির উদ্দিন পিন্টু প্রমূখ অংশ নেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর তাজ জনি, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজি, আজিজুল হক রুবেল, পরিবেশ আন্দোলন নেতা হাসান তারেকসহ এলাকা ও দূর-দূরান্ত থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লী। সোমবার রাতে তিনি ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পশ্চিম পালাকাটার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি— রাজিউন)। তিনি অনিয়মিতভাবে আইন পেশায়ও জড়িত ছিলেন। তিনি আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৪ বছর। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ইসলামের ইতিহাসে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ মেয়ে সহ আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ভক্ত- অনুরক্ত রেখে যান। তিনি পালাকাটা এডভোকেট মুজিবুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীনসহ দীর্ঘদিনের সভাপতি ছিলেন। এদিকে তার মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। সংগঠন সমূহের মধ্যে রয়েছে ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদ, ঈদগাঁও প্রেস ক্লাব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা, সুশাসনের জন্য নাগরিক (সুজন), ঈদগাঁও নিউজ ডটকম পরিবার, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব, ঈদগাঁও অনলাইন নিউজ পোর্টাল- টিভি মালিক ও সম্পাদক পরিষদ। শোক প্রকাশকারীরা হলেন ডাক্তার আব্দুল কুদ্দুস মাখন, আলহাজ্ব ছানা উল্লাহ, মাওলানা ফাজেল ইবনে শরীফ, শেফাইল উদ্দিন, ওসমান সওয়ার ডিপো, এম শফিউল আলম আজাদ, জসিম উদ্দিন আহমেদ, রেজাউল করিম শিকদার, কবি নোমান মাহমুদ, ডাক্তার ইউসুফ আলী, আবু হেনা সাগর, রাশেদুল আমির চৌধুরী, ওসমান গনি ইলি, সায়মন সরওয়ার কায়েম প্রমূখ।