চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর) পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাৎ হোসেন শান্ত। সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ পাঠ ও নিহত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর উপস্থিত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় তিনি পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকুসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।

