ঢাকাSunday , 15 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরণ

Link Copied!

পিরোজপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরন করেছে জেলা পুলিশ। রোববার পিরোজপুর সদর উপজেলার বাজুকাটি নুরুল কুরআন নুরিয়া মাদ্রাসার আড়াই শতাধিক শিক্ষার্থীর মাঝে এ কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরন করা হয়। শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পবিত্র কোরান শরিফ ও শীতবস্ত্র বিতরন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, জেলা পুলিশ পিরোজপুর যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় নানান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এই প্রক্রিয়া চলমান থাকবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।