ঢাকাSunday , 15 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

Link Copied!

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা পূর্ণ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চাঁদপুর জেলা পুলিশ। ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে ১৪ ডিসেম্বর শনিবার সকাল ৯ টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, ডিআইও-১, ডিএসবি,চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, জেলা শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা।