ঢাকাSaturday , 14 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Link Copied!

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা ও দোয়া এবং রুহের মাগফিরাত কামনায় নাটোরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের ফুলবাগনস্থ্য গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মিস আসমা শাহীনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান। সভায় বক্তব্যে রাখেন জেলা পুলিশ সুপার মারফত হোসাইনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। অন্যদিকে দুপুরে নাটোর ইউনাইটেড প্রেস ক্লাব ও নাটোর প্রেসক্লাবের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পরে প্রেসক্লাবের হল রুমে সংগঠনের আলোচনা সভা বক্তব্য দেন জেলা প্রশাসক মিস আসমা শাহীন, পুলিশ সুপার মারফত হোসাইন, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজি আহম্মদ রফিক বাবন, সাংবাদিক এসএম কামাল হোসেন, নাজমুল হাসান, সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট মুক্তার হোসেন প্রমূখ। পরে শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।