ঢাকাSaturday , 14 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুশাসন নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে – নীলফামারীতে মজিবুর রহমান মঞ্জু

Link Copied!

অন্তর্বর্তী সরকার যদি সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারে তাহলে দ্রুত তারা গ্রহণযোগ্যতা হারাবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। শনিবার দুপুরে উত্তরবঙ্গের জেলা শহর নীলফামারীতে এবি পার্টি আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিশেষ অতিথি হিসেবে দলের অপর শীর্ষ নেতা ও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অধিকার বঞ্চনার জায়গা থেকে সমাধান বের করার রাজনীতি হলো এবি পার্টির রাজনীতি। অতীতে আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। শত প্রতিবন্ধকতা মাড়িয়ে রক্ত ও জীবন দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরী করেছি, একে সফল করে তুলতেই হবে। জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার প্রভাব থেকে জাতি ও রাষ্ট্রকে মুক্ত করতেই অনেকগুলো মৌলিক সংস্কার দরকার। এর জন্য অবশ্যই সময় লাগবে। সমস্যা হচ্ছে সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারলে যত সময় যাবে তত এই অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে, তখন সংস্কার ও নির্বাচন উভয়টাই ঝুঁকির মধ্যে পড়বে। আমরা তাই সরকারকে বলছি আরও সতর্ক হোন, আন্তরিকতা দিয়ে কাজ করুন। এ জাতি আর আশাহত হতে চায় না। কেন্দ্রীয় সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র-জনতার শক্তির সাথে জোট করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এবি পার্টি। ইতোমধ্যে দেশের অন্তত ৪০টি জেলা এবং ২’শটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে। এককভাবে নির্বাচন করলে ৩’শ আসনেই প্রার্থী দেবে এবি পার্টি। সে রকম প্রস্তুতিও রয়েছে আমাদের। ছাত্র জনতার গণঅভ্যূত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে দেশে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনা নিয়েই আগামীতে রাজনীতি করতে এমনকি দেশের মানুষের সেবা করতে চায় এবি পার্টি। জেলা সদস্য সচিব অধ্যাপক আলতাফ হোসেনের সঞ্চালনায় মত বিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ ছাড়াও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্য সচিব জননেতা আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুর রউফ, অধ্যাপক আবু হেলাল, অধ্যক্ষ শহিদুল ইসলাম, মেহেদী হাসান চৌধুরী পলাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর সিদ্দিক প্রমূখ।