ঢাকাSaturday , 14 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Link Copied!

যথাযথ মর্য়াদায় নীলফামারীতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে নীলফামারী সরকারী কলেজ বদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন অফিস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক বিভাগ, নীলফামারী প্রেসক্লাব, নীলফামারী সরকারী কলেজ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর নীলফামারী সরকারী কলেজ মিলনায়তনে আলোচনা সভায় বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য় তুলে ধরা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার গোলাম মোর্শেদ আজম, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাজেরুল ইসলামসহ অন্যান্যরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।