ঢাকাSaturday , 14 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওয়ে বুদ্ধিজীবী দিবস পালিত

Link Copied!

ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের অস্থায়ী সম্মেলন কক্ষে শনিবার সকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর তাজ জনি ও ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন প্রমূখ। স্বাগত বক্তব্য দেন ঈদগাহ রশিদ আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জসীম উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের বিপুল সদস্য উপস্থিত ছিলেন। এদিকে কক্সবাজার সরকারি কলেজে একই দিন শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। ইসলামের ইতহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আজিজুল মোস্তফা বুলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর সোলাইমান বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে সার্থক করতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সৃমদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দীন ফারুকী। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা শহিদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।