ঢাকাSaturday , 14 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

রংপুর ব্যুরো
December 14, 2024 7:55 pm
Link Copied!

রংপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত, মাওলানা কেরামত আলী কলেজে যথাযথ মর্যাদায় “শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে। অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নূরে আলমের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা প্রভাষক নুর সামাদের পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়। অতঃপর শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রভাষক মোমতাজুল সিদ্দিক, আবু কামাল চৌধুরী,উম্মে লতিফা, মোমেনা আখতার, ফরহাদ হোসেন, রহিমা খাতুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইয়াসিন আরাফাত মুন, তাবাচ্ছুম প্রমূখ। দিবসটির উপর স্বরচিত কবিতা পাঠ করেন আহসান হাবীব, মোমতাজুল সিদ্দিক। পরে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক নুর সামাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহসান হাবীব রবু। অনুষ্ঠানে কলজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে বক্তব্য রাখছেন মাওলানা কেরামত আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নূরে আলম।